হোম > রাজধানী

বিশ্বকাপের আদলে দল গঠন করে ফুটবল টুর্নামেন্টে মেতেছে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার

বিশ্বকাপের আমেজ ও উত্তেজনায় মাতোয়ারা হয়ে আন্তর্জাতিক দলগুলোর আদলে নিজেদের ফুটবল টিম সাজিয়েছে শিক্ষার্থীরা। সবুজ মাঠে তাদের বল দখলের লড়াই, দ্রুত পাসিং আর গোল উদযাপনে ফুটে উঠছে আন্তর্জাতিক টুর্নামেন্টের আবহ। বর্ণাঢ্য এমন আয়োজনের মধ্য দিয়েই রাজধানীর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

টুর্নামেন্টে বিশ্বের বিভিন্ন দেশের নামকরা ফুটবল দলের নামে নিজ নিজ দল গঠন করে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, দলগত সমন্বয় ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

বৃহস্পতিবার জমকালো এক আয়োজনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা।

অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

শিক্ষাবিদ ও অতিথিরা বলেন, কেবল শ্রেণিভিত্তিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে শরীরচর্চা ও সুস্থ বিনোদনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ নিশ্চিত করা জরুরি। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও সহমর্মিতার বোধ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তিন দিনব্যাপী এ মিনি ফুটবল টুর্নামেন্টকে ঘিরে পুরো ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

কানাডার জাল ভিসায় ১৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মোহাম্মদপুরে গুলি ও ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত

‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন’ স্লোগানে রমনায় রমনা সমাজকল্যাণ সোসাইটির আয়োজন

রাইদা ও ভিক্টর বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯

ঢাকায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, ৪ কেজি কুশ উদ্ধার

উত্তরায় ফের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে হেফাজতের গভীর শোক প্রকাশ

জবিতে পশু জবাই নিষিদ্ধ, প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের

আল্লামা নূরুল হকের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোক প্রকাশ