হোম > রাজধানী

শুরু হলো নাশিদ সন্ধ্যা, চলবে ৫ দিন

আন্তর্জাতিক ইসলামি বই মেলা ২০২৫

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে আজ থেকে শুরু হলো নাশিদ সন্ধ্যা। ৫ দিন ব্যাপি চলবে এই সংগীতায়োজন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামি বই মেলায় প্রথম দিনের মতো শুরু হয়েছে নাশিদ সন্ধ্যা। ইসলামী বইমেলা বাস্তবায়ন উপ-কমিটির উদ্যোগে আয়োজিত এই নাশিদ সন্ধ্যা চলবে ৫ দিন। প্রতিদিন মাগরিবের পর থেকে শুরু হবে নাশিদ পরিবেশনা। ২৫, ২৬, ২৭ সেপ্টেম্বর এবং ২ ও ৩ অক্টোবর চলবে এই নাশিদ সন্ধ্যা।

৫ দিন ব্যাপি চলা এই নাশিদ সন্ধ্যায় সারাদেশের শীর্ষ স্থানীয় নাশিদ শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। শিল্পীরা হলেন, গাজী আনাস রওশান, আবু উবাইদা, মুহা. আবদুর রহমান হোসাইনী, মুহা. আবুল কালাম নেছারী, মুহা. আসিফ মাহমুদ, আব্দুল্লাহ আল কুরাইশ, আব্দুল্লাহ আল যায়েদ, মুহাম্মদ আবদুল মুনয়িম খান, মাহমুদ হুযায়ফা, মুহা. নেছারুদ্দীন, মুহা. মুহিব্বুল্লাহ আল মাহদী, কারী আবু ছালেহ মুহাম্মদ হোসাইন, তাকি উসমানী তাকিব ও আব্দুল্লাহ আল হুজায়ফা।

সন্দীপন প্রকাশনীর স্বত্বাধিকারী রোকন উদ্দীন আমার দেশকে জানিয়েছেন, এই নাশিদ সন্ধ্যা মেলায় আগত পাঠক, দর্শনার্থী ও ক্রেতাদের উজ্জীবিত করে তুলবে এবং মেলাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত