হোম > রাজধানী

৫ মার্চ বাসস কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ

ডিইউজে নির্বাহী পরিষদ সভা

স্টাফ রিপোর্টার

আগামী ৫ মার্চ বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এছাড়া রমজানের শুরুতেই সাংবাদিকদের বেতনভাতা পরিশোধের দাবিও জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে'র নির্বাহী পরিষদের সভায় এসব সিদ্ধান্ত হয়। জাতীয় প্রেস ক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম।

ডিইউজের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস, দৈনিক ভোরের কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে বিরাজমান সমস্যা, বেতনভাতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বলা হয়, বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বল্প আয়ের অসচ্ছল সাংবাদিকরা নানাবিধ কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। তাই আসন্ন পবিত্র রমজান মাসের শুরুতেই চলতি মাসের বেতনসহ বকেয়া বেতন ভাতা পরিশোধে সকল গণমাধ্যমের কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়।

নির্বাহী পরিষদের সভায় বাসস-এর এমডিকে ফ্যাসিবাদের দোসর অভিহিত করে বলা হয়, তিনি একদিকে পতিত হাসিনা সরকারের আমলে বাসসে সংঘটিত অনিয়ম, দুর্নীতিসহ নানা অপকর্মের বৈধতা দিচ্ছেন, অন্যদিকে যারা বিগত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন তাদের হেনস্তা করে নিজস্ব বলয় তৈরি করছেন।

সভায় বলা হয়, বিগত জানুয়ারি মাসের ২৮ তারিখে বাসস ইউনিটের একটি সভা ও ইউনিয়ন নেতৃবৃন্দের

উপস্থিতির ঘোষণায় বাসস এমডি মাহবুব মোর্শেদ যে চিঠি ইস্যু করেছে তা চরম ধৃষ্টতা ছাড়া কিছুই নয়।

ডিইউজে-কে পরোক্ষভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে বিভিন্ন সংস্থায় দেয়া চিঠির ব্যাপারে ক্ষমা ও দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার না করায় আগামী ৫ মার্চ বেলা ১১ টায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও বাসস ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহাবুব মোর্শেদের ডিইউজের ঐতিহ্য, সুনাম ও মর্যাদাহানিকর কর্মকাণ্ড অব্যাহত থাকায় গভীর ক্ষোভ প্রকাশ করা হয়।

এছাড়া বর্তমান সরকারের আমলে বাসসে বিগত ফ্যাসিবাদী আমলের অনিয়ম-দুর্নীতি-লুঠপাটের তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করা হয়।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি