হোম > রাজধানী

বিএনপির সঙ্গে শিক্ষকদের বৈঠক, ভুখা মিছিল বিকেল ৩টায়

আতিকুর রহমান নগরী

ছবি: ভিডিও থেকে নেয়া

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে শিক্ষক নেতারা বৈঠক করেছেন। রোববার দুপুর সোয় ১২টার দিকে এ বৈঠক শুরু হয়। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী আমার দেশকে এতথ্য নিশ্চিত করেছেন। এ বৈঠকের কারণে ভুখামিছিল বিকাল ৩টায় হবে বলে জানিয়েছেন শিক্ষকরা।

এদিকে সরকারের জারি করা নতুন প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

জোটের সদস্য সচিব অধ্যক্ষ আজিজী বলেছেন, শিক্ষক-কর্মচারীদের দাবি উপেক্ষা করে এই প্রজ্ঞাপনকে গভীর ষড়যন্ত্রমূলক। ফলে দাবি আদায় না হওয়া নাগাদ আমরা আন্দোলন চালিয়ে যাবো। তবে নতুন প্রজ্ঞাপনকে প্রাথমিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন তিনি।

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে খালি থালা হাতে নিয়ে ভুখা মিছিল করবেন এমপিওভুক্ত শিক্ষকরা।

এদিকে রোববার উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ হতে কার্যকর হবে।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ