হোম > রাজধানী

এ বছর দুর্গাপূজা হবে উৎসবমুখর পরিবেশে: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি বলেছেন, এ বছর উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং পূর্বের ন্যায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।

সভার শুরুতে ডিএমপি'র যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মো. শহীদুল্লাহ, পিপিএম আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, এ বছর ঢাকা মহানগরীতে ২৫৮ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপ ভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্র্যাফিক ব্যবস্থাপনা ও থাকবে। এছাড়া প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা প্রদান করা হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার, বিপিএম পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সুবিধার্থে রাস্তাঘাটের প্রয়োজনীয় সংস্কার ও তা পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া অগ্নি নিরাপত্তা সংক্রান্তে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম পিপিএম বলেন, পূজামণ্ডপগুলো যেন কোনভাবেই অরক্ষিত না থাকে। সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে পূজামণ্ডপের নিরাপত্তা বাড়াতে হবে। এছাড়া পূজা চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে কোন প্রকার ভুল তথ্য বা অপতথ্য সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি।

নিরাপত্তা প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

উক্ত সভায় ডিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মো. জিললুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকতাগণসহ সশস্ত্রবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জে বসতঘরে আগুন, ঘুমন্ত দুই শিশুর একজনের মৃত্যু

ককটেল বিস্ফোরণে ঢাবির কর্মচারী আহত, ঢামেকে ভর্তি

৭০ সালা মহাসম্মেলনের জন্য প্রস্তুত ধুপখোলা মাঠ

বারডেম অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

মানবাধিকার সুরক্ষায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান

নাশকতার পরিকল্পনায় জড়িত যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা, সদরঘাটে ককটেল বিস্ফোরণ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫

বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩

ককটেল বিস্ফোরণ: আটক শিক্ষার্থীর সঙ্গে ঢাবি ছাত্রদল নেতার যোগাযোগের অভিযোগ