হোম > রাজধানী

দক্ষ প্রজন্ম গড়তে বিকেআইআইসিটিতে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার

চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তি নির্ভর জ্ঞানসমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের “শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প” নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে শুরু হ‌ওয়া প্রশিক্ষণ কার্যক্রমের (প্রথম ব্যাচ) এর সমাপনী হয়েছে। প্রশিক্ষণটি পরিচালনা করছে বাংলাদেশ কোরিয়া ইনস্টিটিউট অব আইসিটি (বিকেআইআইসিটি), বিসিসি।

বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৯ নভেম্বর পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. লোকমান হোসেন।

সম্প্রতি বিকেআইআইসিটি ও “শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প”-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের মোট ১২০০ জন কর্মকর্তা Frontier Technology বিষয়ে প্রশিক্ষণ পাবেন।

৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ব্লকচেইন, ড্রোন, থ্রিডি প্রিন্টিং, ন্যানোটেকনোলজি ও সাইবার নিরাপত্তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তীতে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ডিজিটাল ল্যাব পরিচালনা ও শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে ভূমিকা রাখবেন।

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ