হোম > রাজধানী

জলাধার, মাঠ ও পার্ক সংরক্ষণে বিভিন্ন সংস্থায় চিঠি পাঠিয়েছে ডিএনসিসি

স্টাফ রিপোর্টার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাজধানীর পরিবেশ, জীববৈচিত্র্য ও নাগরিক জীবনমান রক্ষায় পার্ক, খেলার মাঠ ও জলাধার সংরক্ষণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ‘বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ২০২২-২০৩৫’-এ প্রস্তাবিত এসব স্থানের জমি ক্রয়-বিক্রয় ও ভূমি ব্যবহার পরিবর্তন রোধে সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহে চিঠি পাঠিয়েছে।

গতকাল বৃহস্পতিবার ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে ভূমি মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজউক, জেলা প্রশাসকগণ, সহকারী কমিশনার (ভূমি), সাবরেজিস্ট্রার অফিস এবং রেজিস্ট্রারের কার্যালয়ে এ সংক্রান্ত চিঠি প্রেরণ করা হয়।

ডিএনসিসির পক্ষ থেকে প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়, নগরের বাসযোগ্যতা বজায় রাখা ও টেকসই উন্নয়নের জন্য পার্ক, খেলার মাঠ, জলকেন্দ্রিক পার্ক ও জলাধার সংরক্ষণ অত্যন্ত জরুরি।

চিঠিতে ড্যাপ-এ প্রস্তাবিত এসব স্থানের জমির ভূমি ব্যবহার পরিবর্তন না করা, খাজনা আদায় সংক্রান্ত বিধি-বিধান আরোপ এবং ক্রয়-বিক্রয় বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে ডিএনসিসির ৫ম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত পার্ক ও জলকেন্দ্রিক পার্কের স্থানে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন এবং অননুমোদিত দখল ও ব্যবহার রোধে কার্যক্রম শুরু হয়েছে।

ইতোমধ্যে আফতাবনগর সংলগ্ন বাড্ডা এলাকার সাঁতারকুল, বাড্ডা ও সুতিভোলা মৌজার প্রায় ১৫০ একর জলকেন্দ্রিক পার্কের প্রস্তাবিত স্থানে সাইনবোর্ড স্থাপন সম্পন্ন হয়েছে।

একইভাবে বৃহত্তর মিরপুরের বাউনিয়া, সেনপাড়া পর্বতা, বিশিল, পাইকপাড়া, নন্দারবাগ, বড় সায়েক, মিরপুর ও নবাবের বাগ এলাকায় প্রায় ৭৫৯ একর, কাফরুলের লালাসরাই এলাকায় ১৮.১১ একর, ক্যান্টনমেন্ট থানার জোয়ার সাহারায় ৪৩.২৯ একর, মিরপুরে ৫৮৭ একর, বাড্ডা-ভাটারা-সাঁতারকুল, বাড্ডা ও সুতিভোলায় ১৮৫.২৩ একর, খিলগাঁওয়ের শহর খিলগাঁও এলাকায় ১৭০.৫০ একর, তুরাগের বাউনিয়ায় ১৯৭.২৬ একর, পল্লবীর মারুলে ২৪.৬১ একর এবং দক্ষিণ খান, উত্তর খান ও বরুয়া এলাকায় ৭১.২৬ একর জমিতে প্রস্তাবিত জলাধার, পার্ক ও খেলার মাঠে সাইনবোর্ড স্থাপনের কাজ চলমান রয়েছে।

মোট প্রায় ১,৫০০ একর প্রস্তাবিত জলাধার, পার্ক ও খেলার মাঠ সংরক্ষণে এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নগরের পরিবেশ, জীববৈচিত্র্য ও নাগরিক জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে মনে করে ডিএনসিসি।

ডিএনসিসি আশা করছে, ড্যাপ ২০২২-২০৩৫ অনুযায়ী প্রস্তাবিত জলাধার, মাঠ ও পার্ক সংরক্ষণ করা গেলে নগরের পরিবেশ ও নাগরিক জীবনমান উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হবে ও ঢাকাকে একটি জলবায়ু সহনশীল শহরে রুপান্তর সহজ হবে।

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত