হোম > রাজধানী

যাত্রাবাড়ী থেকে অপহৃত ব্যবসায়ী মুক্তিপণ দিয়ে উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মো. মকবুল (৩৮) নামে এক গরুর ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৬ টার দিকে ঘটনাটি ঘটে। মুক্তিপণ পাওয়ার পর নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের মদনপুর বাস স্ট্যান্ডের পাশে আহত করে দুপুরে ফেলে রেখে যায় অপহরকারীরা।

পরে তার স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করে সোমবার বিকালে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে আহতের বড় ভাই শাহ আলম জানিয়েছেন এসব তথ্য।

তিনি বলেন, তার ভাই মকবুল পেশায় একজন গরুর ব্যবসায়ী। সে বিভিন্ন স্থান থেকে গরু, খাসির কাটার পর, ভুঁড়ি সংগ্রহ করে ব্যবসা করেন। তিনি বলেন, সকালে মানিক নগর এলাকায় একটি গরু জবাইয়ের কাজে যচ্ছিলেন।

পথিমধ্যে যাত্রাবাড়ী এলাকায় একটি কালো রংয়ের মাইক্রোবাস যোগে কয়েকজন অপহরনকারী তাকে পথরোধ করে গাড়িতে তুলে নিয়ে যায়। তারা তাকে চোখ বেধে, হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তার মোবাইলে দিয়ে স্বজনদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

তাকে মুক্ত করতে, তার (মকবুল) মোবাইলে ৬০ হাজার টাকা বিকাশ করা হয়। পরে অপহরণকারীরা ওই টাকা নিয়ে তাদের মোবাইলে ট্রান্সফার করে মোবাইল এবং সিম ভেঙে ফেলে তাকে সোনারগাঁও থানার মদনপুর এলাকায় রাস্তায় ফেলে দিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে, হাসপাতালে নিয়ে আসা হয়।

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার আলমপুরা গ্রামের আব্দুল বাসিদ এর ছেলে মকবুল। আহত মকবুলকে ঢামেক হাসপাতালে ভর্তির সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত