হোম > রাজধানী

পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড তাজা কার্তুজসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে পল্লবী থানা পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্রগুলো উদ্ধার হয়।

পল্লবী থানাধীন মিরপুর-১১ এলাকার ব্লক-সি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পল্লবী থানা পুলিশ মিরপুর-১১ এলাকার ছয়তলা ভবনের পুরাতন সিটি কর্পোরেশন মার্কেটের তৃতীয় তলা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার, ৭৩ রাউন্ড তাজা কার্তুজ, একটি রিভলভারের কভার, একটি চাপাতি এবং দুটি ছোট ছুরি উদ্ধার করে।

উদ্ধার করা অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

দৌলতপুরের ‘ফাটাকেষ্ট’র দাম ৩ লাখ

রামিসা হত্যা জাতির জন্য জাতীয় লজ্জা: তথ্যমন্ত্রী

ঢাকার সব মাঠ ও পার্কে প্রবেশের দাবি জানাল আইপিডি

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি

ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যানকে পিটিয়ে হাসপাতালে পাঠাল শিক্ষার্থীরা

পুলিশ বক্সের সামনে প্রাণ গেল মাস্টার্স শিক্ষার্থীর

দিল্লির সাম্প্রদায়িক চরিত্র হিন্দুস্তানের মুসলমানদের জীবনকে বিষিয়ে তুলছে

রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কলমিতলা মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা