হোম > রাজধানী

বর্ষার বিদায়ের সময় ভারী বৃষ্টি, নগরবাসীর ভোগান্তি বেড়েছে

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

আমাদের দেশে জুন থেকে সেপ্টেম্বর বর্ষাকাল। অক্টোবরে বর্ষার বিদায়ের সময়। এখন বৃষ্টি হচ্ছে মূলত পুবালির সঙ্গে পশ্চিমা বায়ুর সংঘাতের কারণে। কয়েকদিনের মধ্যেই মৌসুমি বায়ু বিদায় নেবে। নতুন করে বাতাস আসছে। আর তাতে রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। কথাগুলো বলছিলেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। সকাল ৯টার পর থেকে রাজধানীতে বৃষ্টি হয়। এমন সময়ে বৃষ্টি শুরু হয় যখন নগরবাসী অফিস বা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য রাস্তায় নেমে আসে। এতে পথচারীদের ভোগান্তি বাড়ে। বেলা সাড়ে ১১ টার দিকেও থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে রাস্তার পাশে দোকান- মার্কেটে ও মেট্রোরেলের নীচে অনেককেই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বৃষ্টির কারণে রাস্তায় যানবাহনের সংকটেও অনেকে গন্তব্যে পৌঁছতে পারেনি।

বৃষ্টিতে রাজধানীবাসী, বিশেষ করে স্কুল–কলেজ বা অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছেন। রাজধানীর জিন্দাবাহার এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ছাতা নিয়ে বের হয়নি, বাজার করতে এসে বৃষ্টিতে পুরো ভিজে গেছি। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, তাই বৃষ্টিতে ভিজেই বাসায় ফিরছি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আমার দেশকে বলেন, সকাল থেকে রাজধানীতে ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুধু রাজধানী নয়, ঢাকার আশপাশের বিভিন্ন জেলা এবং উপকূলীয় বরিশাল, খুলনা ও চট্টগ্রামের কয়েকটি স্থানে বৃষ্টি হচ্ছে। আজ সারাদিন রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে আজ খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আগামীকালও থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ভাষায় বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার হয়, তবে তাকে ভারী বৃষ্টি বলা হয়। সেদিক থেকে আজ রাজধানীতে ভারী বৃষ্টি হয়েছে। এতে রাজধানীর অনেক নিম্ন এলাকায় রাস্তায় পানি জমে নগরবাসীর ভোগান্তি বেড়েছে।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত