হোম > রাজধানী

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার

রাজধানীর মগবাজার আম বাগান এলাকায় পারভিন আক্তার (২৪)নামের এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুর একটার দিকে হাতিরঝিল থানার মগবাজার আমবাগান এলাকায় ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর ঝুলে থাকা দেহ উদ্ধার করে দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে স্বজনরা। পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাবি নাদিরা বেগম বলেন, সকালে তার ছোট ভাইয়ের (নিহতের স্বামী) সঙ্গে মোবাইল নিয়ে ঝগড়া হয়। এরপর তার স্বামী বাসার বাহিরে চলে যায়। এরপরই সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগায় বলে ধারণা নিহতের ভাবীর। তিনি বলেন,পারিবারিক কোনো বিষয় নিয়ে কোন কলহ ছিল কিনা, জানা নাই।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিহত গৃহিণী মাদারীপুর সদর উপজেলার ছিলাচর গ্রামের মৃত চান মিয়ার মেয়ে। তার স্বামীর নাম সাগর শরীফ। পেশায় প্রাইভেট কার চালক। মগবাজার আমবাগান চল্লিশ ঘর নামক স্থানে ভাড়া বাসায় স্বামীর সাথে থাকতেন। দুই ছেলের জননী ছিলেন তিনি।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি