হোম > রাজধানী

মুসলিম লীগ আমাদের হায়দারাবাদ আর কাশ্মীরের নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে

আলোচনা সভায় নাগরিক পরিষদের আহ্বায়ক

আমার দেশ অনলাইন

নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেছেন, মুসলিম লীগ আমাদের হায়দারাবাদ আর কাশ্মীরের নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে।

রোববার বিকেলে ৩টায় মুসলিম লীগ প্রতিষ্ঠার ১২০ বছর উপলক্ষে রাজধানীর শাহবাগের হাদি চত্বরে এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দানকালে তিনি নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন এ কথা বলেন।

ওয়ার্ল্ড মুসলিম মোহাযির রাইটস আয়োজিত এ সমাবেশে সংগঠনটির চেয়ারম্যান আবদুল ওয়াহেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নবাব সলিমুল্লাহ একাডেমির চেয়ারম্যান আবদুল জাব্বার, বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোস্তফা জামাল ভুঁইয়া, বাংলাদেশ মুসল্লি কমিটির সভাপতি আমীর আলী হাওলাদার, মুসলিম লীগের স্ট্যান্ডিং কমিটির সদস্য আবদুল হান্নান নুর, এবি পার্টির নেতা ও পেশাজীবী কাউন্সিলেন সাধারণ সম্পাদক মাহবুব শামীম, ছাত্রনেতা শাওন প্রমুখ।

এ সময় নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন আরো বলেন, শহীদ জাতীয়বীর ওসমান হাদির খুনি আর ফ্যাসিস্ট হাসিনা যে দেশের থাকে কখনো তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। ৫ আগস্টের বিজয় অর্জনে যে বীরেরা শহীদ হয়েছেন, যারা আহত হয়ে হাসপাতালে কারাচ্ছে তাদের রক্তের সাথে বেঈমানী করে শপথ গ্রহণ অনুষ্ঠানে নরন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোয় আবারো জুলাই আগস্টের বিপ্লবী জনতাকে রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গুজরাটের কসাই নরঘাতক মোদিকে প্রতিরোধ করবে।

তিনি বলেন, মুসলিম লীগ বাংলার মানুষকে হায়দারাবাদ আর জম্মু-কাশ্মীরের নাগরিকদের নরক যন্ত্রণার দুর্ভাগা বরণ থেকে রক্ষা করেছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাস মুসলিম লীগের ইতিহাসেরই ধারাবাহিকতা। ৫ আগস্টের স্বাধীনতার স্বাদ ভোগকারী ফ্যাসিস্ট আমলে পলাতক ও নির্যাতিতরা ক্ষমতা গিয়ে যদি ফ্যাসিস্ট হাসিনার প্রভু আর আজকের আশ্রয়দাতাদের সাথে হাত মেলায় অল্প সময়ের ব্যবধানে তাদের করুণ পরিণতি ভোগ করতে হবে।

তিনি প্রশ্ন করেন কলঙ্কিত ও অভিশপ্তের পদচারণায় ভারাক্রান্ত বঙ্গভবনে গিয়ে ফ্যাসিস্ট চুপ্পুর হাতে শপথ নিতে যদি লজ্জা না হয় তবে তাদের কিসে আর লজ্জা হবে?

নাগরিক পরিষদের আহ্বায়ক বলেন, মুসলিম লীগের নেতা নবাব সলিমুল্লাহ, শের-ই-বাংলা আবুল কাশেম ফজলুল হক, খাজা নাজিম উদ্দি, কায়েদ ই আজম মোহাম্মদ আলি জিন্নাহ আর স্যার সৈয়দ আহমদকে স্মরণ করা মানে বাংলাদেশের জন্মের ধারাবাহিকতাকে ধারণ করা।

বক্তারা শহীদ হাদির খুনিদের বিচারের আহ্বান জানান। তারা অবিলম্বে জুলাই যোদ্ধাদের খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকার সভাপতি মোবারক, সম্পাদক সবুজ

ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি সম্মেলন নভেম্বরে

গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা হারালেন সিরামিক কর্মচারী

সায়েদাবাদ টার্মিনালে উচ্ছেদ অভিযান, তদারকিতে ডিএসসিসি প্রশাসক

বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী কনসার্ট ঢাকায়

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৮

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের নীতিগত অনুমোদন

রাজধানীতে চালু হল ফ্রি শাটল সার্ভিস

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ অভিযুক্ত গ্রেপ্তার

জুন মাসে রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৫৫, অস্ত্র-মাদক উদ্ধার