হোম > রাজধানী

মহাখালীতে ‘কম্প্রিহেনসিভ কিডনি কেয়ার সেন্টার’ স্থাপনের উদ্যোগ

স্টাফ রিপোর্টার

কিডনি রোগে আক্রান্ত রোগীর যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং স্বল্প মূল্যে ডায়ালাইসিস সুবিধা নিশ্চিত করার লক্ষে ‘সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ’ এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

গুলশানের নগর ভবনের সম্মেলন কক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়। ডিএনসিসি’র পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মামুন-উল-হাসান (অঃদাঃ) এবং সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষে কান্ট্রি ডিরেক্টর ও সিও জনাব মো. আসাদুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

সভায় সভাপতিত্ব করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

সমঝোতা স্মারক অনুযায়ী মহাখালীর ডেডিকেটেড কোভিড হাসপাতালে প্রথম পর্যায়ে এই সেন্টারে ৫০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে। এসব ডায়ালাইসিস ইউনিটে স্বল্প মূল্যে ডায়ালাইসিস সেবা প্রদান করা হবে।

পরবর্তী ধাপে এটি বিশ্বমানের কিডনি চিকিৎসা ও কিডনি প্রতিস্থাপন সুবিধাসহ একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতালে রূপান্তরিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, প্রস্তাবিত ৫০ শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টারকে বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের লক্ষ্যে ডিএনসিসি সব ধরনের সহায়তা প্রদান করবে। সোনার বাংলা ফাউন্ডেশনের সঙ্গে এ অংশীদারিত্ব কিডনি চিকিৎসা ও ডায়ালাইসিস সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে একটি মাইলফলক পদক্ষেপ।

তাহসিফ হত্যা মামলা: বাবার মামলায় গ্রেপ্তার দীপ, আদালতে পাঠাচ্ছে নৌ-পুলিশ

ডিআরইউ ভবন নির্মাণে জটিলতা নিরসনে সহযোগিতার আশ্বাস আব্দুস সালামের

রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪

আত্মশুদ্ধির মেহনত ছাড়া সমাজ সংস্কার অসম্ভব: সোহরাওয়ার্দী উদ্যানে বরুণার পীর

ট্রান্সজেন্ডার প্রচারের আহ্বান ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী: মাওলানা রাব্বানী

রমনায় ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজন গ্রেপ্তার

তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদে নতুন তথ্য দিলেন দীপ

রামপুরা ব্রিজে দুই বাসের মাঝে চাপা পড়ে যুবকের মৃত্যু

এসআরবির অভিযানের সময় তরুণের মৃত্যু, তদন্তের দাবি এইচআরএসএসের

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ