হোম > রাজধানী

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

স্টাফ রিপোর্টার

দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে পত্রিকাটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিলে ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে উপদেষ্টা সম্পাদককে স্বাগত জানায়। এর আগের দুপুরে ধানমন্ডিতে আমিন গ্রুপের ব্যবস্থাপনা সম্পাদক সম্পাদক মো. রমজানুল হক নিহাদ শায়রুল কবির খানের খানের হাতে নতুন দায়িত্ব প্রদান করেন।

এ সময় আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীরুল ইসলাম, সময়ের আলোর প্রকাশক ফয়সাল আরা ফেরদৌস, সময়ের আলোর চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার, চিফ বিজনেস অফিসার এহসানুল হাবীব সাদী নতুন উপদেষ্টা সম্পাদককে স্বাগত জানান।

নেত্রাকেনায় জন্মগ্রহণকারী শায়রুল কবির খানের সাংবাদিকতা শুরু শিক্ষাজীবন থেকে, দৈনিক দিনকাল পত্রিকা পত্রিকায়। নেত্রকোনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম তিনি। সাংবাদিকতার পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শের কর্মী হিসেবে শায়রুল কবির খান কাজ করেছেন দীর্ঘদিন। তিনি চেয়ারম্যানের মিডিয়া সেল এবং বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য ছিলেন।

বিভিন্ন দৈনিক ও অনলাইনে নিয়মিত লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে প্রবন্ধন লিখেছেন শায়রুল কবির খান।

মুক্তিযুদ্ধের ওপরে তার পরিকল্পনা ও পরিচালনায় একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মিত হয় যার মোড়ক উন্মোচন করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

নতুন দায়িত্বভার গ্রহণ করার পর এক প্রতিক্রিয়ায় শায়রুল কবির খান বলেন, আমি সাংবাদিকতা ও লেখালেখিতে নিজেকে সক্রিয় রাখতে চাই। সেজন্য আমার এই পত্রিকায় যোগ দেয়া। আমার প্রত্যাশা, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এড়িয়ে নেয়ার যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তা থেকে দেশের জনগণ উপকৃত হবে, গণমাধ্যম উপকৃত হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সুস্থধারার সাংবাদিকতার লক্ষ্য নিয়ে দৈনিক সময়ের আলোও যাবে বলে আমার প্রত্যাশা।

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত