হোম > রাজধানী

৩৬ জুলাই বিশ্বের অন্য কোনো ক্যালেন্ডারে নেই: ডিএসসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার

৩৬ জুলাই বিশ্বের অন্য কোনো ক্যালেন্ডারে নেই, কেবল আমাদের আছে। এই অর্জন ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া।

মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, বৃক্ষরোপণ, বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রশাসক শাহজাহান মিয়া জুলাই গণঅভ্যুত্থানের পর সৃষ্ট নাগরিক প্রত্যাশা পূরণে জুলাইয়ের চেতনা ধারণ করে নাগরিক সেবা প্রদানে ডিএসসিসির সকল কর্মকর্তা-কর্মচারীকে আহ্বান জানান।

এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ডিএসসিসি কর্তৃক প্রকাশিত ‘অগ্নিঝরা জুলাই, অতঃপর... নাগরিক প্রত্যাশা ও প্রাপ্তির ১ বছর’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি