হোম > রাজধানী

রাজধানীতে ভারী বৃষ্টি, জলাবদ্ধতায় যাত্রীদের ভোগান্তি

আতিকুর রহমান নগরী

রাজধানীতে ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে অনকে এলাকা তলিয়ে গেছে। এতে বুধবার সকাল থেকেই রাজধানীবাসীর দৈনন্দিন জীবন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা। কেউ হাঁটুসমান পানি পার হয়ে কর্মস্থলে পৌঁছেছেন, আবার অনেকে সময়মতো পৌঁছাতে পারেননি।

প্রথমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়লেও পরে একটানা বৃষ্টিতে মোহাম্মদপুর, ধানমন্ডি, এয়ারপোর্ট, বিজয় সরণি, কালশী, কাজীপাড়ার বিভিন্ন সড়কে পানি জমে যায়। পানির কারণে কিছু স্থানে সিএনজিচালিত অটোরিকশাকে বিকল হতে দেখা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরো জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা

ঢাকার ৬ থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তা প্রহরীকে হত্যা

ডিআরইউর সঙ্গে পুপরোয়ার মতবিনিময় অনুষ্ঠিত

পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা

মঞ্চ ২৪-এর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে ওমর ফারুক ও তূর্য

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

বাসা থেকে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে তুলে নিয়ে গেছে ডিবি