হোম > রাজধানী

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সংঘর্ষ, নিহত ১

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। নিহতের নাম শাহ আলম (২০)। সোমবার সকালে সংঘর্ষ বাঁধে। আহত অবস্থায় দুই জনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার রয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চাপাতি।

তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান আমার দেশকে জানান, জেনেভা ক্যাম্পে পিচ্চি রাজা ও বুনিয়া সোহেল গ্রেুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ ঘটনায় ইতিমধ্যে ফয়সাল ও সেলিম নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

জানা যাচ্ছে, জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা চলে আসছে দীর্ঘদিন ধরে। অনেক বেশি অলিগলি হওয়ায় জনবহুল ক্যাম্পের ভিতরে মাদক ব্যবসা চলে প্রায় প্রকাশ্যে। ব্যবসাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে কয়েকটি গ্রুপ গড়ে উঠেছে। পুলিশ র‌্যাব সেখানে প্রায়ই অভিযান চালালেও আইনের মারপ্যাঁচে অপরাধীরা জামিনে বেরিয়ে আবারো অপরাধে জড়িয়ে যায়। তাছাড়া মামলার ক্ষেত্রে সাক্ষী না পাওয়ার কারণে মামলার অগ্রগতিও সন্তোষজনক নয়।

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা

ঢাকার ৬ থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তা প্রহরীকে হত্যা

ডিআরইউর সঙ্গে পুপরোয়ার মতবিনিময় অনুষ্ঠিত

পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা

মঞ্চ ২৪-এর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে ওমর ফারুক ও তূর্য

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

বাসা থেকে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে তুলে নিয়ে গেছে ডিবি