হোম > রাজধানী

পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, পুলিশসহ আহত ৩

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুরের পল্লবী থানার সামনে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ককটেল বিস্ফোরণে আহত মঞ্জুরুল হক নামে এক পথচারী বলেন, আমরা থানার সামনেই ছিলাম। হঠাৎ মোটরসাইকেলযোগে দুজন লোক এসে থানার সামনে পরপর ৩টি ককটেল ছুড়ে পালিয়ে যায়। ককটেলগুলো বিস্ফোরিত হয়ে আমার পায়ে লাগে। আমি, থানার এসআই ও আরো একজন আহত হয়েছি। তবে বেশি গুরুতর না।

ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই ) মো. জাহাঙ্গীর। তিনি বলেন, কে বা কারা হঠাৎ করে এসে থানার সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। আমরা আশেপাশে খোঁজ খবর নিচ্ছি। সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা

ঢাকার ৬ থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তা প্রহরীকে হত্যা

ডিআরইউর সঙ্গে পুপরোয়ার মতবিনিময় অনুষ্ঠিত

পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা

মঞ্চ ২৪-এর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে ওমর ফারুক ও তূর্য

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

বাসা থেকে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে তুলে নিয়ে গেছে ডিবি