হোম > রাজধানী

শাহজালাল বিমানবন্দরে ড্রোন জব্দ

স্টাফ রিপোর্টার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় অনুমতি ছাড়া ওড়ানোর অভিযোগে একটি ড্রোন জব্দ করা হয়েছে।

শনিবার রাত পৌনে ১০টায় ওই ড্রোনটি জব্দ করা হয় বলে রোববার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়দের আগমন উপলক্ষে ভিআইপি পোল গেটের সামনে ভিডিও ধারণের সময় ওই ড্রোনটি জব্দ করা হয়।

বেবিচকের একজন কর্মকর্তা বলেন, “ওই ড্রোনটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের। অনুমতি ছাড়া ওড়ানো হচ্ছিল।”

জব্দ করা ড্রোনটি ‘ডিজিআই ম্যাভিক-৪ প্রো’ মডেলের। প্রাথমিক অনুসন্ধানে বেবিচক জানতে পেরেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি ছাড়াই বিমানবন্দর এলাকায় ড্রোনটি ওড়ানো হচ্ছিল, যা নিয়মের লঙ্ঘন।

‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০’ অনুযায়ী বিমানবন্দর এলাকা ‘রেড জোন’-এর অন্তর্ভুক্ত। এ ধরনের সংবেদনশীল এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

বেবিচক বলছে, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভবিষ্যতে বিমানবন্দরসহ সংবেদনশীল এলাকায় ড্রোন ব্যবহারের ক্ষেত্রে সকলকে সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বেবিচক।

রাজধানীতে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ২

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি