হোম > রাজধানী

রাজধানীতে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

তারা হলেন, মো. জুবায়ের (২৯) ও মো. হেদায়েতুল্লাহ (২২)। তারা দুজনই কক্সবাজারের টেকনাফ লেদাক্যাম্পের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো. (উত্তর) কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) শামীম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে ৮ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা বিভিন্ন সময় কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করেছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ, সম্পাদক ড. জিয়া

টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মিরাজ শেখকে ফিরিয়ে দেওয়ার দাবি জেডিপির

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণ করবে ডিএসসিসি

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক