হোম > রাজধানী

শিক্ষা সংস্কার কমিশন গঠন করে যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়নের দাবি

বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

শিক্ষা সংস্কার কমিশন গঠন করে যুগোপযোগী শিক্ষা নীতি প্রণয়নের দাবি জানিয়ে তিনি বলেন, আগামী প্রজন্মকে জাতি গঠনের হাতিয়ার হিসেবে তৈরি করতে শিক্ষাখাতের বৈষম্য দূরীকরণ এবং আধুনিক ইসলামি শিক্ষা ব্যবস্থা প্রণয়নের বিকল্প নেই। জুলাই বিপ্লব পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা সংস্কার কমিশন গঠন করলেও পরবর্তীতে সরকার ঐ কমিশন বাতিল করে।

রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক নুর নবী মানিক বলেন, শিক্ষাকে জাতীয়করণ করা শিক্ষক সমাজের মুখ্য দাবি'। এই দাবি পূরণ করতে যতদিন সময় লাগবে সেই সময় পর্যন্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক যেই যেই সুবিধা পাচ্ছে সমান সুবিধা বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদেরকেও দিতে হবে। ইউজিসি'র ভিসির সমালোচনা করে তিনি বলেন, এই ইউজিসি'র ভিসি ঢাবিতে থাকাকালীন নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্র লীগের পৃষ্ঠপোষকের ভূমিকা রেখেছে। এখন ইউজিসির ভিসি হয়ে তিনি ১১টি বিষয় নির্ধারণ করলেও ইসলামের ইতিহাস এবং ইসলামি শিক্ষা বিষয় অন্তর্ভুক্ত রাখা হয়নি। তিনি সেকুলারিজম বাস্তবায়নের চেষ্টা করছেন। অধ্যাপক নুর নবী মানিক বলেন, ফ্যাসিস্ট সরকারের দলীয়করণের ফলে শিক্ষাখাতের বৈষম্য ও শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে।

প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, একটি আদর্শ জাতি গড়তে হলে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামি তথা নৈতিক শিক্ষার সমন্বয় বাড়াতে হবে। তিনি বলেন, ধর্মীয় শিক্ষাকে রাষ্ট্রীয় পর্যায় থেকে গুরুত্ব দিয়ে সকল পর্যায়ের কারিকুলামে প্রয়োগ করলে একটি দায়িত্বশীল জাতি তৈরি হবে।

বিশেষ অতিথি প্রফেসর ড. এম কোরবান আলী বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর হলেও শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রেখে সরকার মূলত একটা প্রহসন করছে। তিনি সরকারকে এই প্রহসনের খেলা বন্ধ করে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিসহ তাদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণের আহ্বান জানান।

সভায় ৬ দফা দাবি করা হয়

১. শিক্ষাকে জাতীয়করণ করা।

২. সকল শিক্ষককে জাতীয়করণের অন্তর্ভুক্ত করা।

৩. বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করা

৪. এমপিও কলেজভূক্ত শিক্ষকদের পদোন্নতি চালু করা

৫. ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে সাত কলেজের অধিগ্রহণ বাতিল করে শুধু অধিভূক্ত করে অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি করা।

৬. স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইসলামি শিক্ষার প্রসার করা।

বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি জেনারেল (ভারপ্রাপ্ত) আ জ ম কামাল উদ্দিনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সহ-সভাপতি ড. ইকবাল হোসেন ভূইয়া, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ তৌহিদ হোসেন ও অধ্যক্ষ জামাল হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সদস্য উপাধ্যক্ষ রুহুল আমীন প্রমুখ।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত