হোম > রাজধানী

ঢাকা ৯-এ ব্যাপক মহিলা ভোটারের উপস্থিতি

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৯ আসনে বিপুলসংখ্যক মহিলা ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বয়স্কদের তুলনায় তরুণী ভোটারদের উৎসাহমূলক উপস্থিতি চোখে পড়ার মতো।

এ আসনের মদিনাবাগ ন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোটার সাম্মি আখতার (২৩) আমার দেশ কে বলেন, মা এবং ছোট বোনকে নিয়ে ভোট দিতে এসেছি। আমাদের পরিবার এত বছরে কোনো ভোট দিতে পারেনি।

এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মেহেদী হাসান জানান, এখানের ২২৮২ জন ভোটারের মাঝে বেলা ১টা পর্যন্ত ৭১২ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা মোট ভোটের প্রায় ২৭ শতাংশ। এখানের ৪টি বুধের সবগুলোর মাঝে নতুন তরুণ ভোটারদের লাইনটি সবচেয়ে দীর্ঘ দেখা গেছে।

মদিনাবাগ কিন্ডারগার্টেন আরেকটি মহিলা ভোট কেন্দ্রেও মহিলাদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এই কেন্দ্রের ২৬৮৪ জন ভোটারের মধ্যে প্রায় সাড়ে ৬০০ কাস্ট হয়েছে।

এ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন— বিএনপি মনোনীত হাবিবুর রশিদ হাবিব, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোহাম্মদ জাবেদ মিয়া ।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন, সাবেক এনসিপি নেত্রী তাসমিন জারা। তার প্রতীক ফুটবল।

ঢাকা-৯ এর এ আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নং ওয়ার্ড তথা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মানিকনগর নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন, এর মাঝে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬৭৩ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৮২; মোট কেন্দ্র ১৬৯। এখানে মোট রয়েছেন মোট প্রার্থী ১২জন ।

ঘরের সামনে গাছ না থাকলে ‘প্রাণের স্পন্দন অনুভূত হয় না’

ভারি বর্ষণে পানির নিচে শহীদ বুদ্ধিজীবী করবস্থান

বাসায় কলেজছাত্রীর লাশ, স্বামী আটক

ধোঁয়া দেখতে গিয়ে বিস্ফোরণে প্রাণ গেল ব্যবসায়ীর

ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছুরিকাঘাত, মোবাইল ছিনিয়ে পালাল দুর্বৃত্তরা

দেশের স্বাস্থ্য সেবায় পথিকৃৎ হবে নিলুফার খানম এ্যানী ফ্রি মোবাইল হার্ট এন্ড হেলথ হাসপাতাল

মেথিকান্দা স্টেশনের ‘ববি’ হত্যায় র‍্যাবের জালে ৫ জন

বিএআরএফের সভাপতি নিজামুল ও সম্পাদক কাওসার

মিরপুর-১০ মেট্রোস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো অবৈধ দখল

দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য, মাসে কোটি টাকার ঘুস লেনদেন