হোম > রাজধানী

পৃথক সড়ক দুর্ঘটনায় রাজধানীতে নিহত ২

স্টাফ রিপোর্টার

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। তারা হলেন– টেইলার্স মালিক আবদুল মান্নান (৬১) ও মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী পলাশ মোল্লা (৩৬)। গতকাল মঙ্গলবার বিকেলে এলিফ্যান্ট রোড ও মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, এলিফ্যান্ট রোডের বি এস ভবনের পেন্টাগন টেইলার্সের মালিক আবদুল মান্নান বিকেল সাড়ে ৫টার দিকে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের পাশের দোকানের মালিক মো. হাবিব জানান, ঘটনার আগে তার দোকানেই ছিলেন আবদুল মান্নান। পরে তিনি ইফতার সামগ্রী কিনতে বের হন। তখন রাস্তা পার হতে গিয়েই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক সামান্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আবদুল মান্নানের গ্রামের বাড়ি গাইবান্ধা সদরের পলাশ পাড়ায়। বর্তমানে তিনি জিগাতলার ট্যানারি মোড় এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

এদিকে মালিবাগ চৌধুরীপাড়ার শহিদী মসজিদের ঢালে বাসের ধাক্কায় ব্যবসায়ী পলাশ মোল্লা নিহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সৈয়দ জুলফিকার নামে এক ব্যক্তি।

তিনি জানান, বিকেল ৫টার দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন পলাশ। তখন ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতের ভাতিজা রেজওয়ান শরীফ হাসপাতালে জানান, মতিঝিলে বিনিময় মানি এক্সচেঞ্জ নামে ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে পলাশ মোল্লার। সেখান থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি দক্ষিণ বনশ্রীতে স্ত্রী ও দুই ছেলে–মেয়ে নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলায়। বাবার নাম আক্তার মোল্লাহ্।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি