হোম > রাজধানী

ডিএমপির জরুরি বিজ্ঞপ্তি, শুক্রবার ঢাকাবাসীকে মানতে হবে ৯ নির্দেশনা

আমার দেশ অনলাইন

শ্রীকৃষ্ণের জন্মদিন (শুভ জন্মাষ্টমী) উদযাপন উপলক্ষে আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।

জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক রুটে চলাচলকারী সব যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে শোভাযাত্রা ঘিরে ৯ দফা নির্দেশনা দিয়েছে ডিএমপি।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। শোভাযাত্রা চলাকালীন বিকেল ৩টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়।

শোভাযাত্রার রুট জানিয়ে বলা হয়, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপ শাহ মাজার ও গুলিস্তান মোড় থেকে নবাবপুর রোড, রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত।

যা আছে নির্দেশনায়

১. উল্লিখিত শোভাযাত্রার রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না।

২. উচ্চস্বরে পিএ/সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে হবে।

৩. অংশগ্রহণে ইচ্ছুকদের প্রারম্ভেই শোভাযাত্রায় মিলিত হতে হবে। কোনোক্রমেই মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না।

৪. নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইটার ইত্যাদি সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না।

৫. শোভাযাত্রা চলাকালীন রুটে কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না।

৬. শোভাযাত্রা চলাকালীন রাস্তায় অহেতুক দাঁড়িয়ে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

৭. সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করুন।

৮. শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

৯. ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতার পাশাপাশি শোভাযাত্রা চলাকালীন নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ জানানো হয়।

মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান

গুলিস্তানে ফুটপাতের শতাধিক দোকান উচ্ছেদ

জাপানের ‘ও-সোজি’ মডেলে ঢাকায় ‘ক্লিন স্কুল টিম’ কার্যক্রম শুরু

ভাইয়ের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার যুবদল নেতা জালাল মাতুব্বর

সাইবার সুরক্ষা আইনের সংশোধনী মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করবে: সংলাপে বিশিষ্টজনেরা

যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের গুলিতে তরুণ নিহত

যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ১

এমআরটি লাইন-১ ও ৫-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি সই

রাজউকের প্লট দেওয়ার নামে ৬ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে আসামি

কদমতলীতে ৫২০০ পিস ইয়াবাসহ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার