হোম > রাজধানী

অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশ সদস্য আহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর মুগদায় মাদকবিরোধী অভিযান শেষে ফেরার পথে এক পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। তার নাম এসআই রাসেল হোসেন (৩২)। তিনি মুগদা থানায় কর্মরত।

মুগদা থানার ওসি সাজেদুর রহমান বলেন, বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মুগদা থানাধীন মদিনাবাগ ময়লার বস্তির পেছনে মাদক অভিযান পরিচালনা করে ফেরার পথে এসআই রাসেলকে পেছন থেকে মাদক ব্যবসায়ীদের সহযোগীরা বাঁশ দিয়ে মাথায় আঘাত করে এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। ওসি আরও বলেন, কে বা কারা তাকে আহত করেছে তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত