হোম > রাজধানী

ভোলা-বরিশাল সেতুর দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

আতিকুর রহমান নগরী

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকাস্থ ভোলা জেলার বাসিন্দারা।

শুক্রবার বিকেলে শাহবাগে এই অবস্থান নেন তারা। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর। তিনি বলেন, আমরা তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। পরিস্থিতি মোকাবেলায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

আন্দোলনকারীরা বলেন, আমাদের প্রধান দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ। ভোলার প্রতিটা মানুষ এই দাবিকে সমর্থন করে। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য এই সেতু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই দাবির সঙ্গে পুরো ভোলাবাসীর সমর্থন রয়েছে। যে কারণে আমরা দাবি আদায়ের রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। আশা করব সরকার আমাদের দাবি মেনে নিয়ে খুব দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করবেন।

তারা বলেন, আমরা কয়েকদিন যাবৎ সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে শাহবাগে কর্মসূচি পালন করছি। আজ আমরা একটি মিছিল বের করেছি যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। লোকজন ব্যানার-ফেস্টুন নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেতু নির্মাণের দাবির পাশাপাশি ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ ও গ্যাস সংযোগ প্রদানের দাবিও তুলে ধরেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের মতে, ভোলা–বরিশাল সেতু নির্মাণ হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এতে কর্মসংস্থানের নতুন পথ তৈরি হবে, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। একই সঙ্গে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিল্প উন্নয়নে সরকারি উদ্যোগ ভোলার উন্নয়নকে এগিয়ে নেবে বলে আশা করছেন তারা।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ