হোম > রাজধানী

বিকেএসপিতে ‘গোল ও ছক্কার ফুলঝুড়ি’ প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই কার্যক্রম সম্পন্ন

আমার দেশ ডেস্ক

সারা দেশে বিকেএসপি পরিচালিত গোল ও ছক্কার ফুলঝুড়ি প্রতিযোগিতা-২০২৫ এর চূড়ান্ত বাছাই শেষ হয়েছে।

ক্রিকেটে সেরাদের সেরা হয়েছেন রাজশাহী বিভাগের নিবীর মাহমুদ, দ্বিতীয় হয়েছেন সিলেট বিভাগের মো. নূরুল আমিন মারুফ এবং তৃতীয় হয়েছেন রংপুর বিভাগের তাইফ হাসান তাওহীদ।

অপরদিকে ফুটবলে সেরাদের সেরা হয়েছেন রাজশাহী বিভাগের শাকিল হোসেন দ্বিতীয় হয়েছেন রংপুর বিভাগের রেদওয়ান আলিফ রাহাত এবং তৃতীয় হয়েছেন ঢাকা বিভাগের আমির হামজা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল প্রতিযোগিতা দুটি উপভোগ করেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, প্রাইজমানি ও সনদ তুলেদেন।

এ সময় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৫ অক্টোবর সারা দেশে ৮টি পরীক্ষা কেন্দ্রে ফুটবলে ২২১৫ জন এবং ক্রিকেটে ৬৭৪ জনসহ মোট ২৮৮৯ জন প্রাথমিক নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণ করে।

এর মধ্য থেকে প্রতি বিভাগ থেকে ফুটবলে ২ জন ও ক্রিকেটে ২ জন করে মোট ৩২ জনকে প্রাথমিক ভাবে নির্বাচন করা হয়।

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু