হোম > রাজধানী

মাগুরার সেই শিশু সিএমএইচে

স্টাফ রিপোর্টার

মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির অবস্থা ‘ক্রিটিক্যাল’ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাপাতাল থেকে স্থানান্তরিত করে সিএমএইচে নেয়া হয়েছে। শিশুটি এখনো আগের মতোই অচেতন অবস্থাতেই রয়েছে। এর আগে অবস্থার আরো অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছে। শিশুটির উন্নত চিকিৎসার জন্য ৪ সদস্যর একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.আসাদুজ্জামান। শনিবার দুপুরে ঢামেকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

ঢামেক পরিচালক গণমাধ্যমকে বলেছেন ,শিশুটির পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তবে চিকিৎসকরা শিশুটির ব্যাপারে আশাবাদী নন। মেডিকেল বোর্ড বসে শিশুটির চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নিবেন। শিশুটির চিকিৎসা ফ্রি করা হবে বলেও জানান পরিচালক।

এদিকে ঢামেকের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ( পিআইসিইউ) চিকিৎসাধীন শিশুটিকে শুক্রবার রাতে সাড়ে ৯টায় লাইফ সার্পোট দেয়া হয়।

তাকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শিশুটিকে পিআইসিইউতে নেওয়া হয়।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি