হোম > রাজধানী

মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণচুরির ঘটনায় গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার

রাজধানীর ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে ৫০০ স্বর্ণালংকার চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

​শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঘটনাটির বিস্তারিত ও মামলার সর্বশেষ অগ্রগতি ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে বলে জানা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে বৃহস্পতিবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ডিবির অভিযানে গ্রেপ্তার হয়েছে চোরচক্রের ৪ সদস্য। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণালংকার চুরির শিকার হওয়া শম্পা জুয়েলার্সের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।’

শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

গত ৮ অক্টোবর দিবাগত রাতে মালিবাগের ফরচুন শপিং মলে ‘শম্পা জুয়েলার্স’ থেকে স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে বোরকা পরা অবস্থায় দুই ব্যক্তিকে তালা কেটে দোকানে প্রবেশ করে চুরি করতে দেখা যায়।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত