হোম > রাজধানী

বনশ্রীতে লুণ্ঠিত স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় ব্যবসায়িকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় লুণ্ঠিত স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি লুট হওয়া স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে ডিবি।

এ বিষয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

গত ২৩ ফেব্রুয়ারি বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে ১৬০ ভরি সোনা ও এক লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়। ডাকাত দল তিনটি মোটরসাইকেলে সাতজন এসে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

ভুক্তভোগী ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ ফেব্রুয়ারি ব্যবসায়ী আনোয়ার হোসেনের স্ত্রী রামপুরা থানায় মামলা দায়ের করেন।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ