হোম > রাজধানী

নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (২৪) নামে এক যুবকের নিহত হয়েছেন।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গাজী শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর পটুয়াখালীর দশমিনা উপজেলার কবপুরকাঠি গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি নয়া পল্টনের বিএনপি পার্টি অফিস এলাকায় থাকতেন।

পল্টন থানার এসআই জাহিদ হাসান জানান, ভোরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন মিজানুর। পরে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে সকাল পৌনে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, প্রথমে মিজানুরের পরিচয় পাওয়া যায়নি। পরে সিআইডির ফরেনসিক টিম আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে। তিনি মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।

মিরপুরে হকার উচ্ছেদ নিয়ে সংঘর্ষ: পুলিশ ও সিটি কর্পোরেশনের গাড়ি ভাঙচুর ও আগুন

তালাবদ্ধ ঘরে কম্বল পেঁচানো লাশ, স্বামী পলাতক

মামুনুল হকের সঙ্গে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের সাক্ষাৎ

ঢাকায় মনোরেল করিডর উন্নয়নের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি

আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১০

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেপ্তার ৬

সরকার মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ: হাবিবুর রশিদ

ডা. ইব্রাহিমের আদর্শ থেকে শিক্ষা নেওয়া উচিত: সালেহউদ্দিন

ইসরাইলে কাদিয়ানী মহাসম্মেলনে ইহুদিদের ঢলে তাদের আসল রূপ প্রকাশিত হয়েছে

বোরকা পরে সেবাগ্রহীতা বেশে ভূমি অফিস পরিদর্শনে ডিসি ফরিদা