হোম > রাজধানী

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান নিয়ে যা জানাল আইএসপিআর

রাজশাহী ব্যুরো

রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের বিষয়ে বিস্তারিত জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর ওপর অতর্কিত গুলি চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় দুই নিহত এবং অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, ‌‘ঢাকার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টায় যৌথবাহিনীর একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্যরা সেখানে গলির দুই পাশে ঘেরাও করলে সন্ত্রাসীরা একটি একতলা ভবনের ছাদ থেকে আভিযানিক দলটির ওপর অতর্কিত গুলি চালায়। আভিযানিক দলটি আত্মরক্ষায় তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে এবং পাঁচ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।’

এতে আরও বলা হয়, পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ছাদের ওপর থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের কাছ হতে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফসল রক্ষা বাঁধ নিয়ে বিজ্ঞানসম্মত গবেষণাসহ নয় দাবি

রাজধানীতে প্রবল বর্ষণ, দুপুরেই নামল সন্ধ্যার আবহ

টিটন হত্যায় পিচ্চি হেলাল জড়িত, দাবি টিটনের ভাইয়ের

টিটন হত্যাকাণ্ডের ছায়া তদন্ত করছে র‌্যাব

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী তেমন নেই: ডিএমপি কমিশনার

উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ: ৯ দিন পর গাজীপুরে উদ্ধার, মূলহোতা গ্রেফতার

মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বারিধারায় গির্জায় ডাকাতি: মাদক-জুয়ার নেশায় অন্ধ ৩ যুবক পুলিশের জালে

হজক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার

মোহাম্মদপুরে বিষাক্ত দ্রব্য খেয়ে শিক্ষার্থীর মৃত্যু