হোম > রাজধানী

শাহজালাল বিমানবন্দরে এয়ার রাইফেলসহ আটক ১

স্টাফ রিপোর্টার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক স্বয়ংক্রিয় এয়ার রাইফেলসহ একজনকে আটক করা হয়েছে। ওই ব্যক্তিকে আটক করে গতকাল শুক্রবার রাতে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তির নাম নূর হোসেন। তার বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়। বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

বিমানবন্দর সূত্র জানায়, ফিটস এয়ারের একটি ফ্লাইটে করে দুবাই থেকে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে অত্যাধুনিক অস্ত্র আসছে, এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। রাত ৮টার দিকে ফ্লাইটটি অবতরণ করে। পরে ফ্লাইটটিতে থাকা যাত্রী নূর হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি জানান, সাইকেলের পার্টসের ভেতরে এয়ার রাইফেলটির পার্ট বাই পার্ট রয়েছে। পরে কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি করে তা জব্দ করে।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, অস্ত্রটি অত্যাধুনিক। এটি গ্যাসচালিত।

আটক নূর হোসেনের কাছ থেকে অস্ত্র ছাড়াও ১০০ গ্রাম স্বর্ণালংকার, তিনটি মোবাইল, একটি ল্যাপটপ, ১০ কার্টন সিগারেট, পাঁচ কেজি ফুড আইটেম, দুই লিটার পারফিউম ও একটি বাইসাইকেলের অংশবিশেষ জব্দ করা হয়েছে।

পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ডিএসসিসির স্বাস্থ্য কার্ড বিতরণ

রাজধানীতে চাকরিজীবীকে কুপিয়ে টাকা ও মোবাইল লুট

আদ্‌-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

পাই দিবসে ব্যাপনের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহবাগে আকস্মিক পরিচ্ছন্নতা অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা, ডাস্টবিন বিতরণ

ফ্যাসিবাদী জনকণ্ঠকে জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য করা হবে

মেট্রোরেলের লাইনে বিড়াল, ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তাপমাত্রা কমলেও বেড়েছে ভোগান্তি

রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি