হোম > রাজধানী

গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের চেয়ারম্যান চিকিৎসাধীন, দোয়া কামনা

আতিকুর রহমান নগরী

দেশের প্রখ্যাত আলেমে দীন, বিদগ্ধ শিক্ষাবিদ ও আদর্শ মানুষ গড়ার কারিগর, গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মানফুজুর রহমান বর্তমানে থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে চিকিৎসাধীন।

সম্প্রতি ইংল্যান্ড সফরকালে তিনি হঠাৎ করে তীব্র ব্যাক পেইনে আক্রান্ত হন। পরে পরীক্ষা-নিরীক্ষায় স্পাইনজনিত জটিলতা ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাজ্য থেকে সরাসরি থাইল্যান্ডের অন্যতম বিশ্বমানের চিকিৎসা প্রতিষ্ঠান Bangkok Hospital-এ স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে ভর্তি আছেন এবং সম্ভাব্য Spine Surgery-এর প্রস্তুতি নিচ্ছেন।

অধ্যাপক মাওলানা মানফুজুর রহমান দেশের একজন বিজ্ঞ, দূরদর্শী ও নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তিনি অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে অগ্রণী ভূমিকা রেখেছেন এবং নিজ হাতে গড়ে তুলেছেন শত শত শিক্ষক ও আলেম সমাজ। তার হাত ধরেই তৈরি হয়েছে বহু গুণী মানুষ, যারা আজ দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন।

এই মহান শিক্ষাবিদের সুস্থতা যেন জাতির জন্য আশীর্বাদ হয়ে ফিরে আসে—এই প্রত্যাশায় তার পরিবার, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়ার আবেদন জানিয়েছেন। আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং আবারও শিক্ষা ও নেতৃত্বের ময়দানে সক্রিয়ভাবে ফিরিয়ে আনেন—এই দোয়াই তারা প্রার্থনা করেন।

‘নির্দোষ’ বাদল ফরাজীর কারামুক্তিতে ৭ দিনের আলটিমেটাম

প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

ঢামেকে এইচআইভি শনাক্ত হওয়া কারাবন্দির মৃত্যু

রাজধানীতে হেরোইন সম্রাজ্ঞী ও ইয়াবা সম্রাট গ্রেপ্তার

এশিয়া মানবাধিকার সংস্থার ১১ সদস্যের কমিটি ঘোষণা

শাহজালাল বিমানবন্দরে ড্রোন জব্দ

নগরবাসীর ভোগান্তি নিরসনে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে দুই এমপির মতবিনিময়

তেজগাঁও লিংক রোড অবরোধ করে পোশাককর্মীদের বিক্ষোভ

কেরানীগঞ্জে কারখানার আগুনে নিহত বেড়ে ৬

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত