হোম > রাজধানী

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২০

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। শুক্রবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— জীবন (৩২), রনি (২৪), লিংকন (৩৫), নিয়াজ আনসারী (৪২), শিহাব (৩০), হৃদয় (১৮), রিমন (২২), রাজিব (২৩), রাজু (২৫), আলামিন (২৩), আরমান (২৫), সূর্য (২৮), চাঁদ মিয়া (৩১), মনির হোসেন (২৬), রাজু (৩৫), সুমন (২৮), মমিনুর (৪২), শাহিদ ইসলাম (২৫), মাসুম (৩০) ও সেলিম (৪০)। এ সময় তাদের কাছ থেকে ১৮০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ