হোম > রাজধানী

ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর প্রিন্টিং ও বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৪টায় আরামবাগ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাহবুব। প্রধান অতিথির বক্তব্যে তিনি সাভারের মর্মান্তিক রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

তিনি বলেন, শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসঙ্গে আগামী মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ ও র‍্যালিতে শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন মানিক কাজী। সভাপতির বক্তব্যে তিনি উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও বেগবান করতে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

সাংবাদিককে হেনস্থার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

আন্তর্জাতিক জার্নাল র‌্যাঙ্কিংয়ে বাকৃবির ‘জাভার’ এশিয়ায় দশম

রাজধানীতে ছিনতাইকারীদের দাপট, বাড়ছে উদ্বেগ

গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ: ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান

কেরানীগঞ্জে মোটরসাইকেল আরোহীকে ছুরিকাঘাতে হত্যা

আ.লীগ আমলে জবি শিক্ষক-কর্মকর্তা নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি গঠন

পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ডিএসসিসির স্বাস্থ্য কার্ড বিতরণ

রাজধানীতে চাকরিজীবীকে কুপিয়ে টাকা ও মোবাইল লুট

আদ্‌-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা