হোম > রাজধানী

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলো-সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন (৩৭), সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ (৩৬), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সহ-সভাপতি মোবারক হোসেন পলক (৩২), বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন আকন (৫০), লালবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ কর্মশালা বিষয়ক সম্পাদক মো. ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও ঝটিকা মিছিলের সংগঠক, অংশগ্রহণকারী মো. মিরাজ হোসেন (২৬) ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মো. এরশাদ আলী (৪৫)। ডিবি সূত্রে জানা যায়, শনিবার রাত ১১ টার দিকে গোয়েন্দা মতিঝিল বিভাগ কর্তৃক খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে নিজাম উদ্দিন ও ফাহিম আহাম্মদ শাহকে গ্রেপ্তার করে। একই দিনে বিকাল সাড়ে ৫ টার দিকে গোয়েন্দা মিরপুর বিভাগের একটি আভিযানিক টিম রমনা মডেল থানাধীন শিল্পকলা একাডেমি এলাকা থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে মোবারক হোসেন পলক ও মো. ফারুক হোসেন আকনকে গ্রেপ্তার করে। একই দিন রাত ৮ টরর দিকে নগোয়েন্দা গুলশান বিভাগের একটি আভিযানিক টিম খিলগাঁও থানাধীন উত্তর নন্দীপাড়ার রসুলবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মো. ওয়াহেদুল ইসলাম খান সজিবকে ও গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি আভিযানিক টিম কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. মিরাজ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও গুলশান বিভাগের একটি আভিযানিক টিম বাড্ডা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. মিরাজ হোসেনকে গ্রেপ্তার করে।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত