হোম > রাজধানী

ইউডিজেএফবির সভাপতি মতিন আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক হাসান ইমন

স্টাফ রিপোর্টার

আগামী দুই বছরের (২০২৬-২৭) জন্য নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের (ইউডিজেএফবি) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মতিন আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক হাসান ইমন।

শুক্রবার রাজধানীর বাংলামোটরে একটি রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন- প্রধান নির্বাচন কমিশনার অমিতোষ পাল। কমিশনার অন্যরা হলেন- নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার খালিদ সাইফুল্লাহ ও ডেইলি অবজারভারের সিনিয়র রির্পোরটার মিজানুর রহমান।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি দেশ রুপান্তরের সিনিয়র রিপোর্টার ফয়সাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএন বাংলার নিজস্ব প্রতিবেদক ইয়াছিন রানা, অর্থ সম্পাদক ডেইলি সানের সিনিয়র রিপোর্টার রাশেদুল হাসান, সাংগঠনিক সম্পাদক বিজনেস স্ট্যান্ডের নিজস্ব প্রতিবেদক জাহিদুল ইসলাম, প্রচারণ ও প্রকাশনা সম্পাদক আরটিভির স্টাফ রিপোর্টার মো.বিল্লাল হোসেন (সাগর), দপ্তর সম্পাদক সমকালের নিজস্ব প্রতিবেদক লতিফুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক রাহাত হুসাইন, আপ্যায়ন ও কল্যাণ সম্পাদক চ্যানেল টুয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক দেলাওয়ার হোসাইন দোলন।

কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন- আমার দেশের সিনিয়র রিপোর্টার মাহমুদা ডলি, যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক মঈনুল ইসলাম (রাজীব), দেশ টিভির নিজস্ব প্রতিবেদক নিয়াজ মোর্শেদ ও নয়াদিগন্তের নিজস্ব প্রতিবেদক আব্দুল কাইয়ুম।

ফয়সাল খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মতিন আব্দুল্লাহ। এসময় নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সকল সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

বুড়িগঙ্গা রক্ষায় ডিএসসিসিতে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’

গুনে গুনে ঘুস নেন প্রশাসক, চাকরি করেন ব্যাংকেও

২০ বছরেও পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি জিনজিরা হাসপাতালে

রাজধানীর নানা স্থানে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

আল্লামা শফী ও বাবুনগরীর আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান

বিয়ের তিন মাসের মাথায় কদমতলীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

কোরআন সম্পর্কে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়াতের

‘পাহাড়ে মশলা চাষ ও প্রাণিসম্পদ বাড়াতে পারলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে’

মুসলিম বিজ্ঞানী হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতির আহ্বান

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১