হোম > রাজধানী

ডেমরায় ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম কাজল খাতুন (১৫)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান তিনি। নিহত শিক্ষার্থী ডেমরা কোনাপাড়া এলাকার মান্নান হাইস্কুলের নবম শ্রেণিতে পড়তেন।

ওই ছাত্রীর মামা সুমন পাটোয়ারী জানান, তার ভাগ্নি কাজল, বাবা-মায়ের সাথে কোনাপাড়া এলাকার একটি ভবনের চার তলায় ভাড়া বাসায় থাকতেন। ভবনটির ছাদ বর্ধিত করার জন্য নির্মাণ কাজও চলছিল। রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় তার ভাগ্নিকাজল ছয়তলার ছাদে গিয়েছিলেন। তার মায়েরও ছাদে একই সঙ্গে যাওয়ার কথা ছিল। কাজল আগে চলে যায়। তার মা ও ছাদে পৌঁছানোর আগেই অসাবধানতাবশত পা পিছলে উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন কাজল।

সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল; পরে রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই ছাত্রীর লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত শিক্ষার্থী বরিশাল জেলার বোরহানউদ্দিন থানার চরলতি গ্রামের মো. কামাল হোসেনের মেয়ে। দুই বোনের মধ্যে সে ছিল বড়।

অগ্নিনিরাপত্তা জোরদারে পুরান ঢাকার ব্যবসায়ীদের নিয়ে ডিএসসিসি প্রশাসকের মতবিনিময়

চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ ৫ দফা দাবিতে সরকারি কলেজের কর্মচারীদের বিক্ষোভ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি

মাকে দেখতে হাসপাতালে গিয়ে আর ফেরা হলো না ১৫ বছরের সামিয়ার

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

আসিফ আকবরের গাড়িতে গুলি করেছেন অটোরিকশায় আসা একজন, বলছে পুলিশ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪

ফুটপাতে অবৈধ দোকান বসালেই সরাসরি মামলা: ডিএসসিসি প্রশাসক

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় সামুরাইসহ যুবক গ্রেপ্তার