হোম > রাজধানী

মামুনুল হকের সঙ্গে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের সাক্ষাৎ

আমার দেশ অনলাইন

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের উদ্যোগে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজধানীর মোহাম্মাদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের বরেণ্য আলেমদের জীবন, কর্ম ও অবদান সংরক্ষণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় সংগঠনের গবেষণা ও প্রকাশনা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। বিশেষ করে দেশের বরেণ্য আলেম ও ইসলামী ব্যক্তিত্বদের জীবন, কর্ম, অবদান ও স্মৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের সম্পাদক মাওলানা ত্বহা মাহমুদ, সহসম্পাদক মাওলানা শারাফাত শরীফ, ঢাকা মহানগর উত্তরের সহসাংগঠনিক সম্পাদক মাওলানা ফারহান আব্দুল্লাহ, মোহাম্মাদপুর থানার সদস্য মাওলানা ছানাউল্লাহ দিদার ও মাওলানা সালাউদ্দিন মাসরুর প্রমুখ উপস্থিত ছিলেন।

সাক্ষাতে গবেষণা, তথ্য সংগ্রহ, প্রকাশনা এবং ইসলামী জ্ঞান ও ঐতিহ্য সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি সংগঠনের চলমান কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের প্রতিনিধিরা মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দিকনির্দেশনা লাভের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দেশের আলেম-ওলামা ও ইসলামী ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে গবেষণা এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে গবেষণা ও প্রকাশনা কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাবদ্ধ ঘরে কম্বল পেঁচানো লাশ, স্বামী পলাতক

ঢাকায় মনোরেল করিডর উন্নয়নের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি

আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১০

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেপ্তার ৬

সরকার মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ: হাবিবুর রশিদ

ডা. ইব্রাহিমের আদর্শ থেকে শিক্ষা নেওয়া উচিত: সালেহউদ্দিন

ইসরাইলে কাদিয়ানী মহাসম্মেলনে ইহুদিদের ঢলে তাদের আসল রূপ প্রকাশিত হয়েছে

বোরকা পরে সেবাগ্রহীতা বেশে ভূমি অফিস পরিদর্শনে ডিসি ফরিদা

শ্যামলী হাউজিংয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

দেশের বিভিন্ন জায়গায় এখন ‘অত্যাচারের উৎসব’ চলছে: মান্না