হোম > রাজধানী

রিটেইলারদের সাথে লঞ্চ করলো সুপারমম সুপার প্যান্টস

আতিকুর রহমান নগরী

স্কয়ার-এর বেবি কেয়ার ব্র্যান্ড সারা বাংলাদেশের রিটেইলারদের সাথে নিয়ে শনিবার নারায়ণগঞ্জ রূপসী ফ্যাক্টরিতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করলো জাপানের সার্ভো টেকনোলজিতে তৈরি প্যান্ট স্টাইল ডায়াপার সুপারমম সুপার প্যান্টস।

ডায়াপারের ব্যাপারে মায়েদের চাহিদা সর্বোচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন, লিকেজপ্রুফ এবং আরামদায়ক ডায়াপার। স্কয়ার এই প্রতিটি চাহিদার কথা মাথায় রেখে সুপারমম সুপার প্যান্টস তৈরিতে ব্যবহার করেছে ম্যাজিকবল টেকনোলজি, ব্রিদেবল টপশিট এবং ৩৬০° ওয়েস্টব্যান্ড যা শিশুকে রাখবে সম্পূর্ণ শুষ্ক, লিকেজপ্রুফ এবং আরামে।

নতুন ও ভবিষ্যৎ মায়েদের সুবিধার্থে এদিন আরও উদ্বোধন করা হয় মোবাইল অ্যাপ”সুপারমম”, যার মাধ্যমে গর্ভকালীন সময়ে এবং সন্তান বেড়ে ওঠার বিভিন্ন ধাপে মায়েরা পাবেন প্রয়োজনীয় পরামর্শ ও সাপ্তাহিক আপডেট। সম্পূর্ণ ফ্রি এই অ্যাপে থাকছে ডাক্তার ও সাইকোলজিস্টদের পরামর্শে তৈরি তথ্যবহুল আর্টিকেল এবং ভিডিও - যা প্রতিটি মায়ের পাশে থাকবে নির্ভরযোগ্য সহায়ক হিসেবে।

প্রতিষ্ঠানটির ম্যানুফ্যাকচারিং প্লান্ট নারায়ণগঞ্জের রূপসীতে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান জনাব স্যামুয়েল এস. চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর জনাব তপন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর জনাব অঞ্জন চৌধুরী, এবং স্কয়ার গ্রুপের তৃতীয় প্রজন্মের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সারাদেশ থেকে আগত শতাধিক সুপারমম সুপার পার্টনার্স যাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। এছাড়াও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

বাংলাদেশের মানুষের হেলথ অ্যান্ড হাইজিন নিশ্চিত করতে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যে পদক্ষেপ নিয়েছিলেন, তার ধারাবাহিকতায় বর্তমান পরিচালকবৃন্দ মা ও শিশুর স্বাস্থ্যের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, প্রিমিয়াম কোয়ালিটির এই ডায়াপার দেশের বাজারে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে এবং খুব দ্রুতই মায়েদের আস্থার প্রতীকে পরিণত হবে সুপারমম সুপার প্যান্টস।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ