হোম > রাজধানী

জাতীয় প্রেসক্লাব সদস্য আখতার হোসেন মাসুদ মারা গেছেন

স্টাফ রিপোর্টার

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও নিউজ টুডে-এর সাবেক বার্তা সম্পাদক আখতার হোসেন মাসুদ মারা গেছেন। মঙ্গলবার ভোরে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইডি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

আখতার হোসেন মাসুদ ১৯৬৪ সালের ৫ আগস্ট ফেনী জেলার ফুলগাজী উপজেলার নুরপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।

আজ বেলা ২টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর নাখালপাড়া লিচুবাগান জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে তেঁজগাও সিএনবি কবরস্থানে দাফন করা হয়।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া আখতার হোসেন মাসুদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএফইউ ও ডিইউজে।

বুড়িগঙ্গা থেকে মাটি চুরির হিড়িক, হুমকিতে নদীপারের বাসিন্দারা

তেজগাঁওয়ে পথশিশু খুন, আটক ১

রাজধানীতে জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

ঢামেক হাসপাতালে প্রতারণা ও চুরির চেষ্টা, আটক ২

যুবলীগ নেতার বিরুদ্ধে আড়াই কোটি টাকা মানিলন্ডারিং মামলা

ঢামেক নার্সের মৃত্যু, চিরকুটে বেরিয়ে এলো লোমহর্ষক নির্যাতনের কাহিনি

রাজধানীর কামারপাড়ায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

হাজারীবাগে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

চাঁনখারপুলে নার্সের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক