হোম > রাজধানী

কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া এক হাজতিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। মৃত হাজতির নাম মো. আবদুল্লাহ আল মামুন (২৪)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত আবদুল্লাহ আল মামুনের (হাজতি নম্বর- ৩৩৬/২৬) বাড়ি রাজধানীর রামপুরা এলাকায়। তিনি ওই এলাকার ৭৫ নম্বর বাসার মৃত মোকলেস শেখের ছেলে ছিলেন। কারা সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ক্যান্সারজনিত জটিল রোগে ভুগছিলেন।

হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কারাগারের ভেতরে আবদুল্লাহ আল মামুন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মামুন কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ওই কারারক্ষী।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন হবে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম গ্রেপ্তার

ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা পিনু গ্রেপ্তার

সিপিএসডির উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও মিলনমেলা অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর জামায়াতের ২১৯ জন মজলিসে শূরা সদস্যের শপথ

মিরপুর-১০ ফুটপাত আবারও হকারমুক্ত করল ডিএনসিসি

দেওবন্দের মুহতামিমের দোয়ায় শেষ হলো ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলন

জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন

হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি

ধলেশ্বরী টোলপ্লাজায় ৮ ডাকাত গ্রেপ্তার, উদ্ধার ২০ মোবাইল