হোম > রাজধানী

সাবেক এমপি শাহ আলম কারাগারে

স্টাফ রিপোর্টার

ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে গিয়ে রমনার আইডিইবি ভবন থেকে গ্রেপ্তার হওয়া পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ আলমকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহ আলম নবম জাতীয় সংসদে পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগের এমপি এবং পিরোজপুর জেলা ও উপজেলা আওয়ামী কমিটির সদস্য ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম জানান, তারা জামিন আবেদন করেছিলেন। তবে জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা— সেই বিষয়ে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

গত শনিবার সন্ধ্যায় ইফতার মাহফিলে অংশ নিতে গিয়ে রমনার আইডিইবি ভবন থেকে শাহ আলমকে আটক করে জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এদিন ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন রমনা মডেল থানার এসআই নবী হোসেন।

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, শাহ আলম শনিবার কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্যে রমনা মডেল থানাধীন আইডিইবি ভবনে আসেন। তিনি আওয়ামী শাসন আমলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে কাজ করছেন এবং তার নামে একাধিক মামলা রয়েছে মর্মে স্থানীয় জনসাধারণ তাকে আটক করে এবং পুলিশে হস্তান্তর করেন। থানায় নিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় তিনি কোনো আমলযোগ্য অপরাধের সঙ্গে জড়িত আছে মর্মে যুক্তি সঙ্গতভাবে সন্দেহ হওয়ায় তাকে ৫৪ ধারা মোতাবেক গ্রেপ্তার করা হয়। তার বিষয়ে থানার রেকর্ডপত্র পর্যালোচনা করা হচ্ছে এবং বিদেশে যাতায়াতের বিষয়ে যাচাই-বাছাই চলছে। এমতাবস্থায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন।

মশক নিধনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু

যুবকের কাটা হাত-পা উদ্ধার, হত্যার রোমহষর্ক বর্ণনা পুলিশের

ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়ল

সড়ক নিরাপত্তা নিয়ে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু

দোকানে দোকানে ঈদ পোশাকের রঙিন পসরা, জমে উঠছে কেনাকাটা

ইরানে হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল

বেলিয়া সভাপতি উজ্জ্বল, সম্পাদক ইয়াদুল

একদিনের মধ্যে আশকোনা মেইন রোডের জলাবদ্ধতা নিরসনের নির্দেশ

মশক নিধনে রোববার থেকে শুরু হচ্ছে ১০ দিনের ক্রাশ প্রোগ্রাম

সাইমুমের নতুন পরিচালক নিয়ামুল, সহকারী পরিচালক মোরশেদ