হোম > রাজধানী

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র হাজারীবাগ ও তেজগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়। রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা লালবাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী নুর ইসলাম (৫৬), ঢাকা চকবাজার থানা যুবলীগের সক্রিয় কর্মী সৈয়দ বাদশা মিয়া (৫৫), হাজারীবাগ থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী জাহিদ হাসান হৃদয় (১৯), কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী সাব্বির হোসেন (১৯), কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী বিল্লাল হোসেন (১৯), কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের এর সক্রিয় কর্মী মিলন মৃধা (২৩), কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী আমির হোসেন (১৯), কামরাঙ্গীরচর খানা যুবলীগের সক্রিয় কর্মী মানিক দাস (৩০), কামরাঙ্গীরচর থানা যুবলীগের সক্রিয় কর্মী শ্রাবণ আহমেদ ইভান (১৯), হাজারীবাগ থানা যুবলীগের সক্রিয় কর্মী মুসফিকুর রহিম (২৬), নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সক্রিয় কর্মী ফরহাদ হোসেন মাতুব্বর (২৮), কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং গাজীপুর মহানগর আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এস এম আশরাফুল আলম আসকর (৬০) ।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় হাজারীবাগ থানার সিকদার পেট্রোল পাম্পের সামনে বেড়িবাঁধ রোডের উপর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ১০০/১৫০ জন সদস্য অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপ-প্রচারের উদ্দেশে সংগঠিত হয়ে মিছিলের প্রস্তুতি শুরু করে। হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে হাজারীবাগ থানা পুলিশ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানারসহ ১১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় হাজারীবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়।

এদিকে গাজীপুর জেলার কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এস এম আশরাফুল আলম আসকরকে (৬০) গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তেজগাঁও থানা পুলিশ গোপন সংবাদ পায় যে, তেজগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি আশরাফুল আলম আসকর শেরেবাংলা নগর থানার ইন্দিরা রোড এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে দুপুর আনুমানিক ৩ টায় শেরেবাংলা নগর থানার ইন্দিরা রোড এলাকায় অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আশরাফুল আলম আসকরের বিরুদ্ধে জিএমপি গাছা থানায় এবং গাজীপুর জয়দেবপুর থানায় দুইটি পৃথক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত