হোম > রাজধানী

বর্ণাঢ্য কার র‍্যালিতে লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’ উদ্বোধন

আমার দেশ অনলাইন

রাজধানীতে বর্ণাঢ্য কার র‍্যালির মধ্য দিয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২-এর বিশেষ কার্যক্রম ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। লায়নিজমের আদর্শ ও লায়ন্সের সেবামূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি সংগঠনের কার্যক্রমের প্রচার ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ র‍্যালির আয়োজন করা হয়।

শুক্রবার সকাল ৮টায় আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। এতে প্রায় ১৬০টি গাড়ি আকর্ষণীয় সাজে সজ্জিত হয়ে অংশ নেয়। পায়রা ও বেলুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করা হয়। পরে সজ্জিত গাড়িগুলো রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেলা ৩১৫ এ২-এর গভর্নর লায়ন মহসীন ইমাম চৌধুরী বলেন, ‘র‍্যালির মূল উদ্দেশ্য হলো লায়ন্সের সেবামূলক কার্যক্রম ও লায়নিজমের আদর্শের প্রচার এবং সাধারণ মানুষের মধ্যে লায়ন্সের কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।’

র‍্যালিতে লায়ন্স জেলা ৩১৫এ২-এর পাশাপাশি লিও জেলা ৩১৫এ২-এর বিপুলসংখ্যক সদস্য অংশ নেন। লায়ন্স ও লিওদের সম্মিলিত অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্সের গ্লোবাল অ্যাকশন টিমের এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম, এলসিআইএফ এরিয়া লিডার ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ কে এম রেজাউল হক, কাউন্সিল চেয়ারম্যান লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এমজেএফ, ভাইস এরিয়া লিডার লায়ন মো. শফিউল আলম এমজেএফ, জেলা গভর্নর লায়ন মহসীন ইমাম চৌধুরী, ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শংকর কুমার রয় মনা, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মঈন রানা এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কিশোয়ার খানসহ জেলা ৩১৫এ২-এর বিভিন্ন পর্যায়ের লায়ন ও লিও নেতৃবৃন্দ।

র‍্যালিতে বর্ণাঢ্য অংশগ্রহণ ও উপস্থাপনার জন্য লায়ন্স বিভাগে প্রথম স্থান অর্জন করে লায়ন্স ক্লাব অব ঢাকা দীপিকা। দ্বিতীয় হয় লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্লাওয়ার গার্ডেন এবং যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে লায়ন্স ক্লাব অব ঢাকা অনন্ত ও লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপেরিয়াল।

লিও বিভাগে প্রথম স্থান অর্জন করে লিও ক্লাব অব ঢাকা দীপিকা। দ্বিতীয় স্থান পায় লিও ক্লাব অব ঢাকা লালবাগ ডিলাইটস এবং যৌথভাবে তৃতীয় হয় লিও ক্লাব অব ঢাকা ইমপেরিয়াল ও লিও ক্লাব অব ঢাকা গোল্ডেন লাইন।

র‍্যালি চেয়ারম্যান লায়ন মাসউদ করিম র‍্যালিতে অংশগ্রহণকারী সব লায়ন ও লিও সদস্য, অতিথি এবং আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি আয়োজন সফল করতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাপনী অনুষ্ঠানে জেলা গভর্নর লায়ন মহসীন ইমাম চৌধুরী লায়নিজমের আদর্শ ও সেবার বার্তা আরও বিস্তৃত পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে লায়ন্সের সেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর কথা জানান তিনি।

সমাপনী অনুষ্ঠানে আইপিডিজি লায়ন শংকর কুমার রয় মনা, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মঈন রানা ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কিশোয়ার খান বক্তব্য দেন। তাঁরা র‍্যালির সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং লায়নিজমের প্রচার ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

লায়ন্স ও লিওদের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত এ কার র‍্যালির মধ্য দিয়ে সেবা, নেতৃত্ব, বন্ধুত্ব ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’-এর কার্যক্রম শুরু হলো।

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়ার আহ্বান

উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প

চার্চ থেকে ৭০ কেজি পিতলের ঘণ্টা চুরি, ডাস্টবিনের পাশ থেকে উদ্ধার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮, মামলা ৭৯

৬৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় সভা

মিরপুর সরকারি আবাসনে লিফট ছিঁড়ে আহত ৩

বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত নেতার গুলিবর্ষণ, পিটিয়ে জখম এক

কন্টেইনার ট্রেন লাইনচ্যুত, ঢাকায় শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে যাত্রীরা

কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকতায় উজ্জ্বল অবস্থান তৈরির আহ্বান

ইসলামী আইন সংরক্ষণ পরিষদের নেতৃত্বে মুফতি বশিরুল্লাহ-আব্দুল কাইয়ুম