হোম > রাজধানী

বিজিবিএর দ্বি-বার্ষিক নির্বাচনে ভিশনারী এলায়েন্সের নিরঙ্কুশ জয়

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৬-২০২৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রাজধানীর উত্তরা ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনে ভিশনারী এলায়েন্স নিরঙ্কুশ জয় পেয়েছে।

দুই বছর মেয়াদী এই নির্বাচনে মোট ২৮ জন প্রার্থী ২টি প্যানেল থেকে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সরকারের বস্ত্র মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিকেএমইএ, বিজিএমইএ, বিজিএপিএমইএ, বাফা, এওএবি সহ বিশিষ্ট ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে ২৫ সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষক টিম নির্বাচন পর্যবেক্ষণ করে।

রাত ৭টা ১৫ মিনিটে প্রাথমিক নির্বাচনি ফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়াম্যান নজরুল ইসলাম।

এতে সবগুলো পদে ভিশনারী এলায়েন্স জয় পেয়েছে।

প্রেসিডেন্ট পদে ভিশনারী এলায়েন্সের আবদুল হামিদ পিন্টু ৪০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড ফোরামের মফিজউল্লাহ পেয়েছেন ৮৪ ভোট। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ভিশনারী এলায়েন্সের মোহাম্মদ জাকির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

ভাইস প্রেসিডেন্ট পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ভিশনারী এলায়েন্সের এ কে এম সাইফুর রহমান। তিনি পেয়েছেন ৪৭০ ভোট।

ভাইস প্রেসিডেন্ট পদে আরও নির্বাচিত হয়েছেন-রোমান মিয়া ৪৫৩ ভোট, এমদাদুল হক মিয়াজী ৪৪১ ভোট, ফজলুল হক ৪৬৪ ভোট, ইনামুল কবির ৪৪২ ভোট, আশিকুর রহমান ৪৩৪ ভোট, আব্দুল্লাহ-আল-মামুন ৪৫৪ ভোট। তাদের সবাই ভিশনারী এলায়েন্সের প্রার্থী ছিলেন।

ডিরেক্টর পদে কামরুল হাসান, মোকাদ্দেশ হোসেন চৌধুরী, আব্দুল্লাহ্ আল মামুন, আবুল হোসাইন, এনায়েত হোসেন, রেজাওয়ানুল হক সিরাজী, আবুল হাসনাৎ মোহাম্মদ সালে উজ জামান, আহম কামরুজ্জামান চৌধুরী, ইসরাত জাহান, শাহীনুল ইসলাম, মাহবুবুর রহমান ও শাহাদাত খন্দকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তারা সবাই ভিশনারী এলায়েন্সের প্রার্থী ছিলেন।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত