হোম > রাজধানী

মাঠ ও পার্ক দখলের প্রতিবাদে নাগরিক কমিটির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে খেলার মাঠ ও পার্ক দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার বিকেলে মোহাম্মদপুরে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকায় খেলার মাঠ ও পার্কগুলো গত স্বৈরাচার আমলে বেদখল ছিল, মাঠের জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহার হতো, মাঠের আশপাশে দোকান বসিয়ে চাঁদাবাজি হতো, মাঠের মধ্যে সাপ্তাহিক মেলা বসিয়ে প্রতি দোকান থেকে চাঁদা নেওয়া হতো, যা এখনো চলমান, শুধু দখলদার পরিবর্তন হয়েছে। এসময় তারা দখল হওয়া সব মাঠ দখলমুক্ত করে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও চাঁদাবাজি বন্ধ করার উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আকরাম হোসাইন, কেন্দ্রীয় সদস্য মুনতাসির মাহমুদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদীসহ মোহাম্মদপুর তেজগাঁও, ধানমণ্ডি ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় বক্তব্য দেন মোহাম্মদপুর থানার প্রতিনিধি সদস্য মোহাম্মদ মুস্তাকিম, তারেক মনোয়ার, আবু সুফিয়ান, আব্দুর রহমান মানিক, কবির, শেহনাজ রশিদ খান, ফুয়াদ জামান, ফরহাদ, হাসিবুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ