হোম > রাজধানী

রাজধানীতে ফার্নিচারের দোকানি গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার

রাজধানীর কদমতলীতে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ শাহিন (৩১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে জুরাইনের চেয়ারম্যানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ মোহন বলেন, শাহিন জুরাইনে একটি ফার্নিচারের দোকানে কাজ করেন। সন্ধ্যার দিকে কে বা কারা জুরাইন চেয়ারম্যানবাড়ি এলাকায় তাকে লক্ষ্য করে মাথার পেছনে গুলি করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, জুরাইন এলাকা থেকে গুলিবিদ্ধ এক যুবককে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ