হোম > রাজধানী

যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহম্মেদ এ তথ্য জানান।

শনিবার ভোরে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের রমনা সার্কেলের পরিদর্শক মো. জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে যাত্রাবাড়ী এলাকা থেকে মো. জুবায়ের (২৯) নামীয় একজনকে ৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক আরেকটি অভিযান চালিয়ে মো. হেদায়েতুল্লাহ (২২) নামীয় অপর মাদক ব্যবসায়ীকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে ডিএনসি। সর্বমোট আটক ইয়াবার পরিমাণ ৮ হাজার ২০০ পিস।

আটক আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা উভয়েই কক্সবাজারের টেকনাফ থানাধীন লেদাক্যাম্প এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল।

এ ঘটনায় রমনা সার্কেলের পরিদর্শক মো. জাকির হোসেন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

ডিএনসিসিকে দুর্নীতি ও মশকমুক্ত করতে যোগ্য প্রার্থী বিজয়ী করতে হবে

ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্টের অফিসিয়াল এয়ারলাইন পার্টনার

১৫ দিনে শাহজালালে ৪৭৭ ফ্লাইট বাতিল

এমব্রায়োলজিস্ট সোসাইটি অফ বাংলাদেশের ইফতার মাহফিল

​রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজছাত্র নিহত

হাতিরঝিলে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারীর মৃত্যু

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

রাজধানীতে বজ্রসহ শিলাবৃষ্টি

১৪ দিনে শাহজালালে ৪৪৭ ফ্লাইট বাতিল

বইমেলায় সচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ